কক্সবাজার টেকনাফ থানার উপ-পরিদর্শক (এসআই) যায়েদ হাসান মাদক উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে তৃতীয় বারের মত জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন। এ সময় শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন নবাগত জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।
ররিবার (০৪ আগষ্ট) কক্সবাজার জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধমূলক পর্যালোচনা সভায় টেকনাফে মাদক উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ এস আই হিসেবে ঘোষণা করা হয়।
এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার ও সকল থানার অফিসার ইনচার্জগণ।
উল্লেখ্য, এস আই জায়েদ হাসান ২০২১ সালের জুলাই মাসেও তিনি শ্রেষ্ঠ মাদক উদ্ধার ও ২০২২ সালের মার্চ মাসে তিনি শ্রেষ্ঠ অবৈধ অস্ত্র উদ্ধারে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছিলেন।